রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

ইয়াবাসহ শ্রীনগরে গ্রেপ্তার ২

মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)। এ সময় মাদক বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন এবং মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।​আজ ০৭ অক্টোবর ২০২৬ তারিখ সকাল অনুমান ০৯:৪৫ ঘটিকায় এসআরবি-১০ (সিপিসি-২, শ্রীনগর ক্যাম্প) এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কামারখোলা এলাকার রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। তল্লাশিকালে একটি সন্দেহভাজন মোটরসাইকেল আটক করে ৮৫ পিস ইয়াবা (আনুমানিক মূল্য ২৫,৫০০ টাকা) উদ্ধার করা হয়।​১. মোঃ ইমরান মৃধা (৩৫), পিতা- মৃত সেন্টু মৃধা; ২. শাহিদা আক্তার স্বপ্না (৩৫), স্বামী- জাকির হোসেন ; ঠিকানা: উভয় সাং- বেজগাঁও, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ।৮৫ পিস; ৪,৫০০ টাকা (মাদক ক্রয়-বিক্রয়ের);৩টি মোবাইল ফোন এবং মাদক বহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল​গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে মুন্সিগঞ্জসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ইয়াবাসহ শ্রীনগরে গ্রেপ্তার ২