‘কাউকে আঘাত নয়, আঘাত করলে ছাড় নয়’—ড. মোবারক হুসাইন।
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
১০ অক্টোবর সকাল ৮টা থেকে মণিরামপুর জেলা পরিষদ মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর অঞ্চলের পরিচালক ড. মোবারক হুসাইন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোবারক হুসাইন বলেন, “আমরা কাউকে আঘাত করব না, কিন্তু কেউ আঘাত করলে ছেড়ে দেওয়া হবে না।” এ সময় তিনি সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং আদর্শিক দৃঢ়তার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আগামী ৩১ অক্টোবরের লং মার্চের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আবু সাদিক। এ ছাড়া যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, কেশবপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, জেলা শুরা সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম ও মাওলানা আব্দুস ছামাদ এবং মণিরামপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
শিক্ষা শিবিরে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মীরা অংশ নেন। এতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, ইসলামী জ্ঞানচর্চা, শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব পালনে নেতাকর্মীদের আরও দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ণ