রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

প্রতীক বরাদ্দের পরেই ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৫ প্রার্থীর প্রচারণা শুরু

আনিসুর রহমান মিঠু
সিনিয়র স্টাফ রিপোর্টার , 1 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

প্রতীক বরাদ্দের পরেই ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৫ প্রার্থীর প্রচারণা শুরু

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের আসন্ন উপনির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। এরই মধ্যে প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে শুরু হয়েছে ভোটের মাঠ গোছানোর তৎপরতা। আগামী ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের কলেজপাড়া এলাকায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। একই সঙ্গে প্রার্থী ও বিভিন্ন দলের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা ও ঠাকুরগাঁও-১ আসনের রিটার্নিং কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও প্রার্থীদের মুখপাত্রদের উপস্থিতিতে পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন।

প্রতীক বরাদ্দ অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ দেলাওয়ার হোসেন পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন পেয়েছেন ধানের শীষ প্রতীক। বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী পেয়েছেন বটগাছ প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ ডাঃ মোঃ খাদেমুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক। আর বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ডাব প্রতীক।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন বলেন, অন্যান্য নির্বাচনের তুলনায় এবারের উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবেন।

তিনি বলেন, নির্বাচনে পুলিশ সদস্যের সংখ্যাও বাড়ানো হয়েছে। ঠাকুরগাঁওয়ের মানুষ শান্তিপ্রিয়। তাই সবাই শান্তিপূর্ণভাবে ভোট দেবেন এমন প্রত্যাশা রয়েছে। ভোটাররা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে।

পুলিশ সুপার আরও বলেন, নির্বাচনী পরিবেশ যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে। কেউ নির্বাচনী পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক প্রার্থী ও তাঁদের সমর্থকদের আচরণবিধি মেনে প্রচারণা চালাতে হবে। একই সঙ্গে কোনো ধরনের সংঘর্ষ, উসকানি বা অপ্রীতিকর পরিস্থিতিতে না জড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ও নারী ভোটারের পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন। সদর,নবগঠিত রুহিয়া ও  ভূল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

প্রতীক বরাদ্দের পরেই ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৫ প্রার্থীর প্রচারণা শুরু

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x