রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ ও মানবাধিকার নিশ্চিতের দাবিতে

গাইবান্ধায় মহিলা পরিষদের মানববন্ধন

মোঃ তৌহিদুর রহমান তুহিন
স্টাফ রিপোর্টার , 0 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

 গাইবান্ধায় মহিলা পরিষদের মানববন্ধন

সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ ও সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ, গাইবান্ধা জেলা শাখার আন্দোলন উপ-পরিষদের উদ্যোগে পৌরপার্ক রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর”— এই আহ্বানকে সামনে রেখে তারা কর্মসূচিতে অংশ নিয়েছেন।

বক্তারা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ও মতাদর্শ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাম্প্রদায়িক উসকানি, বিদ্বেষ, বৈষম্য ও সহিংসতা সমাজে বিভাজন সৃষ্টি করে এবং নাগরিকদের মৌলিক ও মানবাধিকারকে ক্ষুণ্ন করে।

মানববন্ধনে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সকল অপচেষ্টা প্রতিহত করতে গণসচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জানমাল, উপাসনালয় ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এসময় বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ, গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম কিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, আন্দোলন সম্পাদক লুনা ইসলাম, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন, পরিবেশ ও জলবায়ু সম্পাদক বিথি বেগমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

গাইবান্ধায় মহিলা পরিষদের মানববন্ধন

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ণ

featured Image

সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ ও সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ, গাইবান্ধা জেলা শাখার আন্দোলন উপ-পরিষদের উদ্যোগে পৌরপার্ক রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর”— এই আহ্বানকে সামনে রেখে তারা কর্মসূচিতে অংশ নিয়েছেন।

বক্তারা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ও মতাদর্শ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাম্প্রদায়িক উসকানি, বিদ্বেষ, বৈষম্য ও সহিংসতা সমাজে বিভাজন সৃষ্টি করে এবং নাগরিকদের মৌলিক ও মানবাধিকারকে ক্ষুণ্ন করে।

মানববন্ধনে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সকল অপচেষ্টা প্রতিহত করতে গণসচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জানমাল, উপাসনালয় ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এসময় বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ, গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম কিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, আন্দোলন সম্পাদক লুনা ইসলাম, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন, পরিবেশ ও জলবায়ু সম্পাদক বিথি বেগমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
গাইবান্ধায় মহিলা পরিষদের মানববন্ধন
0:00 / 0:00
1x