রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

সিলেটে ভোক্তা অধিকারের নিয়মিত অভিযান অব্যাহত

স্বপন মালাকার শিবা
সিলেট জেলা প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সিলেটে ভোক্তা অধিকারের নিয়মিত অভিযান অব্যাহত
মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে সিলেটে ভোক্তা অধিকারের নিয়মিত অভিযান অব্যাহত

নগরীর লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ‘সুমিত ট্রেডার্স’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। সোমবার (৫ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে অসাধু উপায়ে পণ্য বিক্রি ও গ্রাহকদের সঙ্গে প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে জব্দ করা মেয়াদোত্তীর্ণ আচার, আইস ললি, চাটনি ও চিপস জনসম্মুখে ধ্বংস করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর আহমদ সজিব অভিযানে নেতৃত্ব দেন। এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ আনসার ব্যাটেলিয়ন ও বিএসটিআইয়ের সদস্যরা তাকে সহযোগিতা করেন। অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমদ সজিব জানান, ভোক্তাদের অধিকার রক্ষা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থ ও সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সিলেটে ভোক্তা অধিকারের নিয়মিত অভিযান অব্যাহত

প্রকাশের তারিখ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ

featured Image

নগরীর লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ‘সুমিত ট্রেডার্স’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। সোমবার (৫ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে অসাধু উপায়ে পণ্য বিক্রি ও গ্রাহকদের সঙ্গে প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে জব্দ করা মেয়াদোত্তীর্ণ আচার, আইস ললি, চাটনি ও চিপস জনসম্মুখে ধ্বংস করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর আহমদ সজিব অভিযানে নেতৃত্ব দেন। এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ আনসার ব্যাটেলিয়ন ও বিএসটিআইয়ের সদস্যরা তাকে সহযোগিতা করেন। অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমদ সজিব জানান, ভোক্তাদের অধিকার রক্ষা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থ ও সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x