রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

কমিটি গঠনের ৮ দিনের মাথায় টুঙ্গিপাড়ায় এনসিপির উপজেলা আহ্বায়কের পদত্যাগ

মো: ছাইম খান
টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ প্রতিনিধি , 2 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

কমিটি গঠনের ৮ দিনের মাথায় টুঙ্গিপাড়ায় এনসিপির উপজেলা আহ্বায়কের পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা শাখায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রমে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলা কমিটি ঘোষণার এক সপ্তাহের বেশি সময়ের মধ্যেই পদত্যাগ করেছেন কমিটির আহ্বায়ক মো. শাহিদ আলম।

রোববার (৪ অক্টোবর) গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন শাহিদ আলম। ব্যক্তিগত শারীরিক ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে তিনি দলটির জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

পদত্যাগপত্রে শাহিদ আলম জানান, তিনি গোপালগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে দলীয় দায়িত্ব চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে সব ধরনের সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে ২৬ সেপ্টেম্বর রাতে গোপালগঞ্জ জেলা এনসিপির অনুমোদনে টুঙ্গিপাড়া উপজেলা শাখার ১১ সদস্যের একটি আংশিক কমিটি প্রকাশ করা হয়। ওই কমিটিতে শাহিদ আলমকে আহ্বায়ক এবং সোহেল সরদারকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল।

জেলা পর্যায় থেকে অনুমোদিত ওই কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছিল ছয় মাস। একই সঙ্গে ১৫ দিনের মধ্যে উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনাও দেওয়া হয়।

তবে কমিটি ঘোষণার আট দিনের মাথায় আহ্বায়কের পদত্যাগের ফলে টুঙ্গিপাড়া উপজেলা এনসিপির সাংগঠনিক কাঠামোয় নতুন করে শূন্যতা তৈরি হয়েছে। এ অবস্থায় উপজেলা শাখার পরবর্তী কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

শাহিদ আলমের স্থলে নতুন কাউকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হবে কি না, কিংবা বর্তমান কমিটির মধ্য থেকেই সাংগঠনিক কার্যক্রম চালানো হবে—এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কমিটি গঠনের ৮ দিনের মাথায় টুঙ্গিপাড়ায় এনসিপির উপজেলা আহ্বায়কের পদত্যাগ

প্রকাশের তারিখ : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা শাখায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রমে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলা কমিটি ঘোষণার এক সপ্তাহের বেশি সময়ের মধ্যেই পদত্যাগ করেছেন কমিটির আহ্বায়ক মো. শাহিদ আলম।

রোববার (৪ অক্টোবর) গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন শাহিদ আলম। ব্যক্তিগত শারীরিক ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে তিনি দলটির জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

পদত্যাগপত্রে শাহিদ আলম জানান, তিনি গোপালগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে দলীয় দায়িত্ব চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে সব ধরনের সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে ২৬ সেপ্টেম্বর রাতে গোপালগঞ্জ জেলা এনসিপির অনুমোদনে টুঙ্গিপাড়া উপজেলা শাখার ১১ সদস্যের একটি আংশিক কমিটি প্রকাশ করা হয়। ওই কমিটিতে শাহিদ আলমকে আহ্বায়ক এবং সোহেল সরদারকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল।

জেলা পর্যায় থেকে অনুমোদিত ওই কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছিল ছয় মাস। একই সঙ্গে ১৫ দিনের মধ্যে উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনাও দেওয়া হয়।

তবে কমিটি ঘোষণার আট দিনের মাথায় আহ্বায়কের পদত্যাগের ফলে টুঙ্গিপাড়া উপজেলা এনসিপির সাংগঠনিক কাঠামোয় নতুন করে শূন্যতা তৈরি হয়েছে। এ অবস্থায় উপজেলা শাখার পরবর্তী কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

শাহিদ আলমের স্থলে নতুন কাউকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হবে কি না, কিংবা বর্তমান কমিটির মধ্য থেকেই সাংগঠনিক কার্যক্রম চালানো হবে—এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x