রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

আইয়ুব আলীর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শোক

মোঃ শরিফুল ইসলাম
দেবীগঞ্জ, পঞ্চগড় প্রতিনিধি , 4 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

আইয়ুব আলীর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শোক
মৃত আইয়ুব আলীর ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, কালীগঞ্জ-লোহাগাড়া নিবাসী বর্ষীয়ান রাজনীতিবিদ ও সর্বজন শ্রদ্ধেয় আইয়ুব আলী ইন্তেকাল করেছেন।

২ অক্টোবর  দুপুর ২টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুর খবর পেয়ে মরহুমের মরদেহ দেখতে তাঁর বাসভবনে যান পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। এ সময় তিনি মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর শোক ও সমবেদনা জানান। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও আইয়ুব আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আইয়ুব আলীর মৃত্যুতে দেবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

আইয়ুব আলীর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শোক

প্রকাশের তারিখ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ণ

featured Image

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, কালীগঞ্জ-লোহাগাড়া নিবাসী বর্ষীয়ান রাজনীতিবিদ ও সর্বজন শ্রদ্ধেয় আইয়ুব আলী ইন্তেকাল করেছেন।

২ অক্টোবর  দুপুর ২টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুর খবর পেয়ে মরহুমের মরদেহ দেখতে তাঁর বাসভবনে যান পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। এ সময় তিনি মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর শোক ও সমবেদনা জানান। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও আইয়ুব আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আইয়ুব আলীর মৃত্যুতে দেবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x