রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: সিসিক প্রশাসক

স্বপন মালাকার শিবা
সিলেট জেলা প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: সিসিক প্রশাসক
সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: সিসিক প্রশাসক

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা বাস্তবায়নে সিলেটে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা আয়োজন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার বার্ষিক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী। অতীতের মতো ভবিষ্যতেও এই সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে নিজ নিজ ধর্মীয় উৎসব পালনই দেশের ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে সরকার অত্যন্ত আন্তরিক। পূজাকে আরও উৎসবমুখর করতে এবার সহযোগিতা বৃদ্ধি করা হয়েছে। কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে বা শান্তি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পূজা মণ্ডপে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগের আহ্বান জানিয়ে সিসিক প্রশাসক বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপে নিজস্ব ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক নিয়োজিত রেখে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পূজা উপলক্ষে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নগরের ভাঙা সড়ক দ্রুত মেরামত করা হবে এবং পূজা মণ্ডপগুলোতে প্রয়োজনীয় পানি সরবরাহ নিশ্চিত করা হবে। এরপরও কোনো সমস্যা দেখা দিলে সিটি কর্পোরেশনকে অবহিত করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়নের সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক দীপক কুমার দাস ও মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ এবং জেলা সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস।

সভায় স্বাগত বক্তব্য দেন মহানগর শাখার সভাপতি সুব্রত দেব। শ্রীমদ্ভগবদ্গীতা থেকে পাঠ করেন জেলা শাখার সদস্য সঞ্জয় কুমার নাথ এবং শোক প্রস্তাব পাঠ করেন সহ-সাংগঠনিক সম্পাদক প্রমোদ রঞ্জন দাস। এছাড়া জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় জানানো হয়, এবার সিলেট জেলা পর্যায়ে সর্বজনীন ৪৪৮টি ও পারিবারিক ২৬টিসহ মোট ৪৭৪টি পূজা মণ্ডপে এবং সিলেট মহানগরে সর্বজনীন ১৪৬টি ও পারিবারিক ১৬টিসহ মোট ১৬২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে জেলা ও মহানগরে মোট ৬৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি সভায় আরও জানানো হয়, কেন্দ্রীয় কমিটি এবং সিলেট জেলা ও মহানগর শাখার বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ১১ সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। পূজা কমিটিগুলোকে সার্বক্ষণিকভাবে এই মনিটরিং সেলের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়।

এ সময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একদিন সরকারি ছুটি বৃদ্ধি করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: সিসিক প্রশাসক

প্রকাশের তারিখ : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x