রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

কুয়াশাচ্ছন্ন ভোরের প্রকৃতিতে পঞ্চগড়ে শীতের আমেজ

মোঃ শরিফুল ইসলাম
দেবীগঞ্জ, পঞ্চগড় প্রতিনিধি , 4 ফলোয়ার
প্রকাশ : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

কুয়াশাচ্ছন্ন ভোরের প্রকৃতিতে পঞ্চগড়ে শীতের আমেজ
ভোরের কুয়াশার চিত্র

পঞ্চগড়ে ধীরে ধীরে দেখা মিলতে শুরু করেছে কুয়াশা। শুক্রবার (২ অক্টোবর) ভোর থেকে জেলার বিভিন্ন এলাকায় হালকা কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। কুয়াশার কারণে প্রকৃতিতে দেখা দিয়েছে ভিন্ন এক আবহ, অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা।

ভোরের দিকে সড়ক, মাঠ-ঘাট ও ফসলের জমির ওপর হালকা কুয়াশা জমে থাকতে দেখা যায়। দূরের গাছপালা ও স্থাপনাগুলোও কুয়াশার আবরণে কিছুটা অস্পষ্ট হয়ে ওঠে। কুয়াশার সঙ্গে হালকা ঠান্ডা বাতাসে ভোরের পরিবেশ হয়ে ওঠে আরও মনোরম।

সকালে কুয়াশার মধ্যেই অনেককে প্রয়োজনীয় কাজে বের হতে দেখা গেছে। কৃষকরাও ভোরেই মাঠে যাচ্ছেন। অন্যদিকে, কুয়াশায় ঢাকা গ্রামীণ পথ ও প্রকৃতির দৃশ্য উপভোগ করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অনেকেই বলছেন, পঞ্চগড়ে কুয়াশার উপস্থিতি শীতের আগমনের জানান দিচ্ছে। তবে দিনের বেলা রোদ উঠলে কুয়াশার প্রভাব অনেকটাই কমে যাচ্ছে।

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে প্রতি বছরই শীতের শুরুতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ধীরে ধীরে প্রকৃতিতে শীতের আমেজ আরও স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কুয়াশাচ্ছন্ন ভোরের প্রকৃতিতে পঞ্চগড়ে শীতের আমেজ

প্রকাশের তারিখ : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ণ

featured Image

পঞ্চগড়ে ধীরে ধীরে দেখা মিলতে শুরু করেছে কুয়াশা। শুক্রবার (২ অক্টোবর) ভোর থেকে জেলার বিভিন্ন এলাকায় হালকা কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। কুয়াশার কারণে প্রকৃতিতে দেখা দিয়েছে ভিন্ন এক আবহ, অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা।

ভোরের দিকে সড়ক, মাঠ-ঘাট ও ফসলের জমির ওপর হালকা কুয়াশা জমে থাকতে দেখা যায়। দূরের গাছপালা ও স্থাপনাগুলোও কুয়াশার আবরণে কিছুটা অস্পষ্ট হয়ে ওঠে। কুয়াশার সঙ্গে হালকা ঠান্ডা বাতাসে ভোরের পরিবেশ হয়ে ওঠে আরও মনোরম।

সকালে কুয়াশার মধ্যেই অনেককে প্রয়োজনীয় কাজে বের হতে দেখা গেছে। কৃষকরাও ভোরেই মাঠে যাচ্ছেন। অন্যদিকে, কুয়াশায় ঢাকা গ্রামীণ পথ ও প্রকৃতির দৃশ্য উপভোগ করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অনেকেই বলছেন, পঞ্চগড়ে কুয়াশার উপস্থিতি শীতের আগমনের জানান দিচ্ছে। তবে দিনের বেলা রোদ উঠলে কুয়াশার প্রভাব অনেকটাই কমে যাচ্ছে।

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে প্রতি বছরই শীতের শুরুতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ধীরে ধীরে প্রকৃতিতে শীতের আমেজ আরও স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x