রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

মণিরামপুর রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল

নয়ন রায়
নিজস্ব প্রতিনিধি , 2 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মণিরামপুর রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল
ছবিতে দেখা যাচ্ছে মণিরামপুর প্রতিষ্ঠাতা সদস্য এস এম তাজামুল

ব্যক্তিগত কারণ দেখিয়ে সহ-সভাপতির পদ ছাড়লেন প্রতিষ্ঠাকালীন সদস্য

দীর্ঘদিনের পথচলায় সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক, সংগঠনের প্রতি দায়বদ্ধতা আর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার—সবকিছুকে পাশে রেখেই ব্যক্তিগত কারণ দেখিয়ে যশোরের মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কার্যকরী কমিটির সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক এস এম তাজাম্মুল। একই সঙ্গে তিনি সংগঠনের সাধারণ সদস্য পদ থেকেও স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে প্রতিষ্ঠাতা সদস্যমণ্ডলী এবং সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পৃথক দুটি লিখিত পত্র জমা দিয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন দৈনিক যশোর বার্তা-এর মণিরামপুর উপজেলা প্রতিনিধি এবং জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সার্চটুডে’-এর ভারপ্রাপ্ত সম্পাদক এস এম তাজাম্মুল।

তবে পদত্যাগের মধ্যেও সাংবাদিকতার প্রতি নিজের দায়বদ্ধতার জায়গাটি স্পষ্ট করেছেন তিনি। মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন ছয় সদস্যের বিষয়ে কোনো সিদ্ধান্ত না জানিয়ে সাধারণ মানুষের পক্ষে থেকে আপসহীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা আরও দৃঢ়ভাবে ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তাজাম্মুল।

২০২২ সাল থেকে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ক্লাবের আত্মপ্রকাশের সময় থেকেই বিভিন্ন সংবাদ প্রকাশের পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। দীর্ঘ এই পথচলায় সংগঠনের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা সহকর্মী ও স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে।

হঠাৎ তাঁর পদত্যাগের ঘোষণায় সংগঠনের সদস্যদের মধ্যে তৈরি হয়েছে আবেগ, আলোচনা ও নানা ধরনের প্রতিক্রিয়া। দীর্ঘদিনের একজন সহকর্মী ও প্রতিষ্ঠাকালীন সদস্যের এমন সিদ্ধান্তকে অনেকেই সহজভাবে নিতে পারছেন না।

পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের ছয় প্রতিষ্ঠাতা সদস্যের প্রতিনিধি সাংবাদিক সুমন চক্রবর্তী বলেন, বিগত দিনের মতো ভবিষ্যতেও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে এস এম তাজাম্মুল সংগঠনের উন্নয়নে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা তাঁদের রয়েছে।

এদিকে পদত্যাগের বিষয়ে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক এস এম জাহিদ বলেন, “পদত্যাগপত্র পেয়েছি। যেহেতু তিনি

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মণিরামপুর রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল

প্রকাশের তারিখ : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ণ

featured Image

ব্যক্তিগত কারণ দেখিয়ে সহ-সভাপতির পদ ছাড়লেন প্রতিষ্ঠাকালীন সদস্য

দীর্ঘদিনের পথচলায় সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক, সংগঠনের প্রতি দায়বদ্ধতা আর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার—সবকিছুকে পাশে রেখেই ব্যক্তিগত কারণ দেখিয়ে যশোরের মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কার্যকরী কমিটির সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক এস এম তাজাম্মুল। একই সঙ্গে তিনি সংগঠনের সাধারণ সদস্য পদ থেকেও স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে প্রতিষ্ঠাতা সদস্যমণ্ডলী এবং সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পৃথক দুটি লিখিত পত্র জমা দিয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন দৈনিক যশোর বার্তা-এর মণিরামপুর উপজেলা প্রতিনিধি এবং জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সার্চটুডে’-এর ভারপ্রাপ্ত সম্পাদক এস এম তাজাম্মুল।

তবে পদত্যাগের মধ্যেও সাংবাদিকতার প্রতি নিজের দায়বদ্ধতার জায়গাটি স্পষ্ট করেছেন তিনি। মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন ছয় সদস্যের বিষয়ে কোনো সিদ্ধান্ত না জানিয়ে সাধারণ মানুষের পক্ষে থেকে আপসহীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা আরও দৃঢ়ভাবে ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তাজাম্মুল।

২০২২ সাল থেকে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ক্লাবের আত্মপ্রকাশের সময় থেকেই বিভিন্ন সংবাদ প্রকাশের পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। দীর্ঘ এই পথচলায় সংগঠনের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা সহকর্মী ও স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে।

হঠাৎ তাঁর পদত্যাগের ঘোষণায় সংগঠনের সদস্যদের মধ্যে তৈরি হয়েছে আবেগ, আলোচনা ও নানা ধরনের প্রতিক্রিয়া। দীর্ঘদিনের একজন সহকর্মী ও প্রতিষ্ঠাকালীন সদস্যের এমন সিদ্ধান্তকে অনেকেই সহজভাবে নিতে পারছেন না।

পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের ছয় প্রতিষ্ঠাতা সদস্যের প্রতিনিধি সাংবাদিক সুমন চক্রবর্তী বলেন, বিগত দিনের মতো ভবিষ্যতেও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে এস এম তাজাম্মুল সংগঠনের উন্নয়নে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা তাঁদের রয়েছে।

এদিকে পদত্যাগের বিষয়ে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক এস এম জাহিদ বলেন, “পদত্যাগপত্র পেয়েছি। যেহেতু তিনি

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x