রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস -এসএম জিলানী এমপি

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি , 5 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস -এসএম জিলানী এমপি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির  সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, 

মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ তথা পুরো রাষ্ট্রকে ধ্বংস করে দেয়।তাই মাদক নির্মূলে ইমাম, মুয়াজ্জিন, প্রশাসন, রাজনৈতিক - সামাজিক ব্যক্তিবর্গ ও পরিবারের  ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর)  গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আরডিএ হলরুমে ওলামা দল আয়োজিত মাদক ও সন্ত্রাস নির্মূলে ইমাম মুয়াজ্জিনদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত সরকার দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে।একটি ভঙ্গুর অর্থনীতির উপর দাড়িয়ে বর্তমান সরকার দেশে পরিচালনা করছে।সরকারকে আপনাদের একটু সময় দিতে হবে।সরকার পর্যায়ক্রমে দেশের সকল ইমাম মুয়াজ্জিনদের ভাতার আওতায় নিয়ে আসবে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁর জীবদ্দশায় কখনো ইসলাম ও আলেম ওলামাদের নিয়ে কটাক্ষ বা বিরুপ মন্তব্য করেন নাই। উনি সব সময় আলেম ওলামাদের কথা শুনেছেন, তাদের পরামর্শ নিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন। 

মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায়  মাওলানা ওমর ফারুক, মাওলানা ওবায়দুল ইসলাম, মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও  সামাজিক সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস -এসএম জিলানী এমপি

প্রকাশের তারিখ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ণ

featured Image

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির  সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, 

মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ তথা পুরো রাষ্ট্রকে ধ্বংস করে দেয়।তাই মাদক নির্মূলে ইমাম, মুয়াজ্জিন, প্রশাসন, রাজনৈতিক - সামাজিক ব্যক্তিবর্গ ও পরিবারের  ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর)  গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আরডিএ হলরুমে ওলামা দল আয়োজিত মাদক ও সন্ত্রাস নির্মূলে ইমাম মুয়াজ্জিনদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত সরকার দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে।একটি ভঙ্গুর অর্থনীতির উপর দাড়িয়ে বর্তমান সরকার দেশে পরিচালনা করছে।সরকারকে আপনাদের একটু সময় দিতে হবে।সরকার পর্যায়ক্রমে দেশের সকল ইমাম মুয়াজ্জিনদের ভাতার আওতায় নিয়ে আসবে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁর জীবদ্দশায় কখনো ইসলাম ও আলেম ওলামাদের নিয়ে কটাক্ষ বা বিরুপ মন্তব্য করেন নাই। উনি সব সময় আলেম ওলামাদের কথা শুনেছেন, তাদের পরামর্শ নিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন। 

মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায়  মাওলানা ওমর ফারুক, মাওলানা ওবায়দুল ইসলাম, মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও  সামাজিক সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x