আওয়ামী লীগসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসীদের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের মণিরামপুরে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মণিরামপুর দক্ষিণ মাথা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ও পৌর শাখার উদ্যোগে তিন সংগঠনের নেতাকর্মীরা পৃথক ব্যানারে সমবেত হন। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে উপজেলা যুবদলের মো. মোতাহিরুল ইসলাম রিয়াদ, স্বেচ্ছাসেবক দলের বিল্লাল গাজী, ছাত্রদলের মনিরুল ইসলাম এবং কলেজ শাখার জাকারিয়া হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি দক্ষিণ মাথা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মণিরামপুর বাজারের প্রধান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
মিছিলে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মণিরামপুর শহরের প্রধান সড়ক মুখর হয়ে ওঠে।
সমাবেশ ও মিছিল শেষে নেতারা সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিবাদ সমাবেশ ও মিছিলের মাধ্যমে তারা মণিরামপুরে কোনো ধরনের পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে অবস্থান জানিয়েছেন। তারা বলেন, কেউ পরিকল্পিতভাবে সন্ত্রাস বা নৈরাজ্য সৃষ্টি করে জনজীবনে অস্থিরতা তৈরি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ণ