রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

সুতারখালীতে বাজার অংশীজনদের সঙ্গে সংযোগ উন্নয়নে সমন্বয় সভা

মোঃ মাহমুদুল হাসান আলমগীর
নিজস্ব প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সুতারখালীতে বাজার অংশীজনদের সঙ্গে সংযোগ উন্নয়নে সমন্বয় সভা
সুতারখালীতে বাজার অংশীজনদের সঙ্গে সংযোগ উন্নয়নে সমন্বয় সভা

নলিয়ান (দাকোপ): দাকোপের সুতারখালী ইউনিয়নে বাজার অংশীজনদের সঙ্গে উপকারভোগীদের সংযোগ ও সমন্বয় উন্নয়নে সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে সুতারখালী ইউনিয়নের নলিয়ান ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে DiDRM CALL Programme-এর আওতায় ‘বাজার অংশীজনদের সাথে উপকারভোগীদের সংযোগ উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়। 

সভায় বিভিন্ন পর্যায়ের বাজার অংশীজন, প্রতিবন্ধী, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিনিধিরা অংশ নেন। এ সময় উপকারভোগীদের সাথে স্থানীয় বাজারের কার্যকর সংযোগ স্থাপন, বাজারভিত্তিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির। কারিতাসের স্বপ্না ক্যারোলিনা হালদারের পরিচালনায় আলোচনা করেন লাইভলিহুড কর্মকর্তা আবুল কাশেম, দাকোপ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক গাজী আবুল বাশার, মোঃ হাসান মাহমুদ, বেলাল হোসেন, হাফিজুর রহমান সানা, আনোয়ারুল হক গাজী, রেজাউল মোল্লা, রীতা নাজনিনফা, হাবিবুর রহমান, অনুপ মণ্ডল, প্রভাতি রায়, ছন্দা বিশ্বাস, মিঠু চক্রবর্তী, মোঃ হালিম, লিমা মণ্ডল, উজ্জ্বল কুমার মুন্ডা, মানস কুমার প্রমুখ। 

আয়োজকরা জানান, স্থানীয় বাজারের সঙ্গে উপকারভোগীদের যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো গেলে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ততার পথও আরও সহজ হবে। 

CBM Global Disability Inclusion-এর অংশীদারিত্বে এবং Caritas Bangladesh Khulna Region ও Access Bangladesh Foundation-এর বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় বাজার ব্যবস্থাপনা ও উপকারভোগীদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি আরও কার্যকর করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সুতারখালীতে বাজার অংশীজনদের সঙ্গে সংযোগ উন্নয়নে সমন্বয় সভা

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ণ

featured Image

নলিয়ান (দাকোপ): দাকোপের সুতারখালী ইউনিয়নে বাজার অংশীজনদের সঙ্গে উপকারভোগীদের সংযোগ ও সমন্বয় উন্নয়নে সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে সুতারখালী ইউনিয়নের নলিয়ান ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে DiDRM CALL Programme-এর আওতায় ‘বাজার অংশীজনদের সাথে উপকারভোগীদের সংযোগ উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়। 

সভায় বিভিন্ন পর্যায়ের বাজার অংশীজন, প্রতিবন্ধী, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিনিধিরা অংশ নেন। এ সময় উপকারভোগীদের সাথে স্থানীয় বাজারের কার্যকর সংযোগ স্থাপন, বাজারভিত্তিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির। কারিতাসের স্বপ্না ক্যারোলিনা হালদারের পরিচালনায় আলোচনা করেন লাইভলিহুড কর্মকর্তা আবুল কাশেম, দাকোপ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক গাজী আবুল বাশার, মোঃ হাসান মাহমুদ, বেলাল হোসেন, হাফিজুর রহমান সানা, আনোয়ারুল হক গাজী, রেজাউল মোল্লা, রীতা নাজনিনফা, হাবিবুর রহমান, অনুপ মণ্ডল, প্রভাতি রায়, ছন্দা বিশ্বাস, মিঠু চক্রবর্তী, মোঃ হালিম, লিমা মণ্ডল, উজ্জ্বল কুমার মুন্ডা, মানস কুমার প্রমুখ। 

আয়োজকরা জানান, স্থানীয় বাজারের সঙ্গে উপকারভোগীদের যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো গেলে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ততার পথও আরও সহজ হবে। 

CBM Global Disability Inclusion-এর অংশীদারিত্বে এবং Caritas Bangladesh Khulna Region ও Access Bangladesh Foundation-এর বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় বাজার ব্যবস্থাপনা ও উপকারভোগীদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি আরও কার্যকর করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। 

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x