রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া জব্দ

তৌহিদ হাসান
জামালপুর জেলা প্রতিনিধি , 2 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া জব্দ

জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশাযোগে অবৈধভাবে পাচারের সময় ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের উত্তর বাজার এলাকার আল রেজা হাসপাতালের সামনে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

​প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ উপায়ে সার পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের উত্তর বাজার এলাকায় অবস্থান নেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। 

এ সময় সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হলে সঠিক কাগজপত্র ছাড়াই পরিবহন করা ১৫ বস্তা ইউরিয়া সার শনাক্ত হয়। 

পরে তাৎক্ষণিকভাবে সারগুলো জব্দ করে উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামের জিম্মায় হস্তান্তর করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, 

সারগুলো জব্দ করে কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। তিনি ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে সরকারি কোষাগারে তা জমা দেবেন।

​কৃষকদের সারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের কৃত্রিম সংকট বা পাচার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া জব্দ

প্রকাশের তারিখ : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ

featured Image

জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশাযোগে অবৈধভাবে পাচারের সময় ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের উত্তর বাজার এলাকার আল রেজা হাসপাতালের সামনে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

​প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ উপায়ে সার পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের উত্তর বাজার এলাকায় অবস্থান নেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। 

এ সময় সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হলে সঠিক কাগজপত্র ছাড়াই পরিবহন করা ১৫ বস্তা ইউরিয়া সার শনাক্ত হয়। 

পরে তাৎক্ষণিকভাবে সারগুলো জব্দ করে উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামের জিম্মায় হস্তান্তর করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, 

সারগুলো জব্দ করে কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। তিনি ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে সরকারি কোষাগারে তা জমা দেবেন।

​কৃষকদের সারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের কৃত্রিম সংকট বা পাচার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া জব্দ
0:00 / 0:00
1x