নেছারাবাদে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের যোগদান।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জনাব আশিক আহমেদ। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দায়িত্ব গ্রহণের পর তিনি পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।
নতুন কর্মস্থলে তাঁর দায়িত্বকালে নেছারাবাদবাসী জনসেবার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা, উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা ও জনকল্যাণমূলক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করছেন।
নবনিযুক্ত ইউএনও আশিক আহমেদের নতুন কর্মস্থলে সফলতা ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছেন জেলা প্রশাসক।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ণ