রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

নাসিরনগর ইউএনওকে প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা

অসীম চন্দ্র দাস
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

নাসিরনগর ইউএনওকে প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা
নাসিরনগর ইউএনও কে প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা, উপস্থিত ছিলেন এমপি এম এ হান্নান,

গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহীনা নাছরিনকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে নাসিরনগর প্রেস ক্লাব। 

১৪  সেপ্টেম্বর ২০২৬ সোমবার বিকেলে নাসিরনগর প্রেস ক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব এম.এ. হান্নান এমপি।

বিদায়ী ইউএনও শাহীনা নাছরিনের কর্মময় জীবন ও নাসিরনগরে তাঁর দায়িত্বপালনকালের বিভিন্ন স্মৃতি নিয়ে আলোচনা হয়। । বক্তারা বলেন, শাহীনা নাছরিন তাঁর দক্ষতা, সততা ও আন্তরিকতা দিয়ে নাসিরনগরের আইনশৃঙ্খলা রক্ষা, সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সাধারণ মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে বিভিন্ন দুর্যোগে তাঁর সময়োপযোগী সিদ্ধান্ত নাসিরনগরবাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এম এ হান্নান বলেন, "শাহীনা নাছরিন একজন মেধাবী ও জনবান্ধব কর্মকর্তা। নাসিরনগরে তাঁর স্বল্প সময়ের দায়িত্বপালনেও তিনি মানুষের আস্থা অর্জন করেছেন। পদোন্নতি পেয়ে তিনি এখন বৃহত্তর পরিসরে দেশের সেবা করার সুযোগ পাচ্ছেন। আমি তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি।"

সংবর্ধনা অনুষ্ঠানে নাসিরনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও শাহীনা নাছরিনের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এসময় আবেগাপ্লুত হয়ে শাহীনা নাছরিন বলেন, নাসিরনগরের মানুষের ভালোবাসা ও সহযোগিতা তিনি আজীবন মনে রাখবেন। নতুন কর্মস্থলেও তিনি একই নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নাসিরনগর প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ক্লাবের সকল সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নাসিরনগর ইউএনওকে প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ণ

featured Image

গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহীনা নাছরিনকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে নাসিরনগর প্রেস ক্লাব। 

১৪  সেপ্টেম্বর ২০২৬ সোমবার বিকেলে নাসিরনগর প্রেস ক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব এম.এ. হান্নান এমপি।

বিদায়ী ইউএনও শাহীনা নাছরিনের কর্মময় জীবন ও নাসিরনগরে তাঁর দায়িত্বপালনকালের বিভিন্ন স্মৃতি নিয়ে আলোচনা হয়। । বক্তারা বলেন, শাহীনা নাছরিন তাঁর দক্ষতা, সততা ও আন্তরিকতা দিয়ে নাসিরনগরের আইনশৃঙ্খলা রক্ষা, সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সাধারণ মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে বিভিন্ন দুর্যোগে তাঁর সময়োপযোগী সিদ্ধান্ত নাসিরনগরবাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এম এ হান্নান বলেন, "শাহীনা নাছরিন একজন মেধাবী ও জনবান্ধব কর্মকর্তা। নাসিরনগরে তাঁর স্বল্প সময়ের দায়িত্বপালনেও তিনি মানুষের আস্থা অর্জন করেছেন। পদোন্নতি পেয়ে তিনি এখন বৃহত্তর পরিসরে দেশের সেবা করার সুযোগ পাচ্ছেন। আমি তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি।"

সংবর্ধনা অনুষ্ঠানে নাসিরনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও শাহীনা নাছরিনের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এসময় আবেগাপ্লুত হয়ে শাহীনা নাছরিন বলেন, নাসিরনগরের মানুষের ভালোবাসা ও সহযোগিতা তিনি আজীবন মনে রাখবেন। নতুন কর্মস্থলেও তিনি একই নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নাসিরনগর প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ক্লাবের সকল সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x