নবগঠিত যশোর রিপোর্টার্স ইউনিটি (জেআরইউ)-এর কমিটিতে ডিবিসি নিউজ ও দ্য ডেইলি অবজারভারের স্টাফ রিপোর্টার সাকিরুল কবীর রিটনকে সভাপতি এবং দেশ টিভির যশোর জেলা প্রতিনিধি সালাহ্উদ্দীন সাগরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, যশোরে কর্মরত পেশাদার সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় করা, সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা এবং কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই জেআরইউর অন্যতম প্রধান লক্ষ্য।
সভাপতি:
সাকিরুল কবীর রিটন — ডিবিসি নিউজ/দ্য ডেইলি অবজারভার
সহ-সভাপতি:
শিকদার খালিদ — একুশে টেলিভিশন
বিএম ফারুক — আরটিভি
সাধারণ সম্পাদক:
সালাহ্উদ্দীন সাগর — দেশ টিভি
যুগ্ম সাধারণ সম্পাদক:
শামীম রেজা — বাংলা টিভি
সাংগঠনিক সম্পাদক:
ওবাইদুল ইসলাম অভি — গ্লোবাল টিভি
আইন বিষয়ক সম্পাদক:
অ্যাড. শেখ তাজ হোসেন তাজু — সম্পাদক, সাপ্তাহিক রেড নিউজ; অ্যাডভোকেট, জজ কোর্ট, যশোর
দপ্তর সম্পাদক:
মিরাজুল কবীর টিটো — দৈনিক স্পন্দন
কোষাধ্যক্ষ:
খন্দকার তরিকুল ইসলাম — নাগরিক টিভি
প্রচার সম্পাদক:
এমএইচ উজ্জ্বল — ডিবিসি নিউজ
নির্বাহী সদস্য:
হারুন অর রশীদ — নির্বাহী সম্পাদক, দৈনিক প্রভাতফেরী
মোস্তাকিম আল রাব্বি সাকিব — ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক প্রতিদিনের কণ্ঠ
জহুরুল ইসলাম — বার্তা সম্পাদক, দৈনিক প্রতিদিনের কণ্ঠ
সিরাজুল ইসলাম — রাজধানী টিভি
ইলিয়াস সাজু বাদশা — প্রধান ফটো সাংবাদিক, দৈনিক কল্যাণ ও দৈনিক ডেসটিনি
রোহিত হোসেন রনি — ভিওডি (ভয়েস অব ডেমক্রেসি) বাংলা
জেআরইউ নেতৃবৃন্দ বলেন, জনস্বার্থের প্রশ্নে আপসহীন এবং সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতাই হবে সংগঠনের মূল নীতি। যশোরের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, জনদুর্ভোগ ও নাগরিক সমস্যা অনুসন্ধান ও সংবাদে তুলে ধরার পাশাপাশি জেলার উন্নয়ন কর্মকাণ্ডে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে সংগঠনটি।
তারা বলেন, রাষ্ট্র ও জনগণের মধ্যে তথ্যের আদান-প্রদান এবং পারস্পরিক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করবে যশোর রিপোর্টার্স ইউনিটি। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জেআরইউ শুধু সাংবাদিকদের একটি সংগঠন হিসেবে নয়, বরং যশোরের মানুষের কথা বলার একটি দায়িত্বশীল ও পেশাদার প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে সংগঠনটি দৃঢ় ভূমিকা পালন করবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ণ