রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

মিলাদুন্নবী সা. উপলক্ষে সরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অসীম চন্দ্র দাস
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মিলাদুন্নবী সা. উপলক্ষে সরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সরাইলে মিলাদুন্নবী সা. উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পবিত্র ১২ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর পবিত্র জীবন, কর্ম ও আদর্শ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) সরাইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) মীর কামরুজ্জামান কবির, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, জামায়াতে ইসলামীর সভাপতি এনাম খানসহ ইসলামিক ফাউন্ডেশন সরাইলের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ রেখে গেছেন। তাঁর জীবন ছিল সত্য, ন্যায়, মানবতা, সৌহার্দ্য, সহমর্মিতা, ক্ষমা ও শান্তির অনন্য দৃষ্টান্ত। তাঁর সুন্নত ও জীবনাদর্শ অনুসরণ করলে ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। বক্তারা আরও বলেন, মহানবী (সা.)-এর আদর্শ শুধু আনুষ্ঠানিকভাবে স্মরণ করার বিষয় নয়; বরং তাঁর শিক্ষা ও সুন্নতকে নিজেদের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন  হওয়া উচিত। সত্যবাদিতা, আমানতদারি, প্রতিবেশীর অধিকার রক্ষা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা—এসব মহানবী (সা.)-এর জীবনাদর্শের গুরুত্বপূর্ণ শিক্ষা।

তাঁরা বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও বিভেদ দূর করতে মহানবী (সা.)-এর শান্তি, ভ্রাতৃত্ব ও মানবিকতার শিক্ষা অনুসরণের বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও সুন্নাহ সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি তাঁর আদর্শ বাস্তব জীবনে অনুসরণ করতে হবে। আলোচনা শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থান: উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মিলাদুন্নবী সা. উপলক্ষে সরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ণ

featured Image

পবিত্র ১২ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর পবিত্র জীবন, কর্ম ও আদর্শ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) সরাইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) মীর কামরুজ্জামান কবির, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, জামায়াতে ইসলামীর সভাপতি এনাম খানসহ ইসলামিক ফাউন্ডেশন সরাইলের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ রেখে গেছেন। তাঁর জীবন ছিল সত্য, ন্যায়, মানবতা, সৌহার্দ্য, সহমর্মিতা, ক্ষমা ও শান্তির অনন্য দৃষ্টান্ত। তাঁর সুন্নত ও জীবনাদর্শ অনুসরণ করলে ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। বক্তারা আরও বলেন, মহানবী (সা.)-এর আদর্শ শুধু আনুষ্ঠানিকভাবে স্মরণ করার বিষয় নয়; বরং তাঁর শিক্ষা ও সুন্নতকে নিজেদের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন  হওয়া উচিত। সত্যবাদিতা, আমানতদারি, প্রতিবেশীর অধিকার রক্ষা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা—এসব মহানবী (সা.)-এর জীবনাদর্শের গুরুত্বপূর্ণ শিক্ষা।

তাঁরা বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও বিভেদ দূর করতে মহানবী (সা.)-এর শান্তি, ভ্রাতৃত্ব ও মানবিকতার শিক্ষা অনুসরণের বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও সুন্নাহ সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি তাঁর আদর্শ বাস্তব জীবনে অনুসরণ করতে হবে। আলোচনা শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থান: উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x