রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

শহীদ সাঈদী ও গণআন্দোলনের শহীদ স্মরণে সাতক্ষীরায় দোয়া

​আব্দুর রাজ্জাক
জেলা প্রতিনিধি, সাতক্ষীরা , 2 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ২২ আগস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

শহীদ সাঈদী ও গণআন্দোলনের শহীদ স্মরণে সাতক্ষীরায় দোয়া

সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ২০২৪ সালের গণআন্দোলনে শাহাদাতবরণকারীদের এবং মুন্সিপাড়ার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় মুন্সিপাড়া জামায়াত কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির শফিকুল ইসলাম।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি বলেন, “আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন ইসলামী আন্দোলনের একজন পথিকৃৎ। তিনি ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে আজীবন কাজ করেছেন। তাঁর জীবন ও কর্ম থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।”

​তিনি আরও বলেন, ২০২৪ সালের গণআন্দোলনে যারা শাহাদাতবরণ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের জন্য দোয়া করা এবং পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। এ সময় আরও বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গফফার, শহর জামায়াতের আমির আলহাজ্ব জাহিদুল ইসলাম, শহর নায়েবে আমির মাওলানা মোস্তাফিজুর রহমান ও মাওলানা দেলাওয়ার হোসাইন হুজাইফী।

​বক্তারা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জীবন ও কর্ম, ইসলামী আন্দোলনে তাঁর ভূমিকা এবং ২০২৪ সালের গণআন্দোলনে শাহাদাতবরণকারীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। একই সঙ্গে মুন্সিপাড়াসহ এলাকার সকল মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করা হয়।

​পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ এবং গণআন্দোলনে শাহাদাতবরণকারীসহ সকল মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

শহীদ সাঈদী ও গণআন্দোলনের শহীদ স্মরণে সাতক্ষীরায় দোয়া

প্রকাশের তারিখ : শনিবার, ২২ আগস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ

featured Image

সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ২০২৪ সালের গণআন্দোলনে শাহাদাতবরণকারীদের এবং মুন্সিপাড়ার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় মুন্সিপাড়া জামায়াত কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির শফিকুল ইসলাম।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি বলেন, “আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন ইসলামী আন্দোলনের একজন পথিকৃৎ। তিনি ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে আজীবন কাজ করেছেন। তাঁর জীবন ও কর্ম থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।”

​তিনি আরও বলেন, ২০২৪ সালের গণআন্দোলনে যারা শাহাদাতবরণ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের জন্য দোয়া করা এবং পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। এ সময় আরও বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গফফার, শহর জামায়াতের আমির আলহাজ্ব জাহিদুল ইসলাম, শহর নায়েবে আমির মাওলানা মোস্তাফিজুর রহমান ও মাওলানা দেলাওয়ার হোসাইন হুজাইফী।

​বক্তারা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জীবন ও কর্ম, ইসলামী আন্দোলনে তাঁর ভূমিকা এবং ২০২৪ সালের গণআন্দোলনে শাহাদাতবরণকারীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। একই সঙ্গে মুন্সিপাড়াসহ এলাকার সকল মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করা হয়।

​পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ এবং গণআন্দোলনে শাহাদাতবরণকারীসহ সকল মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x