রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

হযরত শাহপরান রহ. মাজারের উরস উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে এসএমপি: পুলিশ কমিশনার

স্বপন মালাকার শিবা
সিলেট জেলা প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

হযরত শাহপরান রহ. মাজারের উরস উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে এসএমপি: পুলিশ কমিশনার
হযরত শাহপরান রহ. মাজারের উরস উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে এসএমপি: পুলিশ কমিশনার

সিলেটের ঐতিহাসিক হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের বার্ষিক উরস উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

রোববার (১৭ আগস্ট) সিলেটে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ চৌধুরী, বিপিএম।

তিনি বলেন, উরসকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে মাজার এলাকা ও আশপাশে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি নজরদারি চালানো হবে, সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে এবং গুরুত্বপূর্ণ প্রবেশপথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো ভক্তের নিরাপত্তা নিশ্চিত করতে এসএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। উরসকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি মাজার কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উরসে আগত ভক্তদের উদ্দেশ্যে পুলিশ কমিশনার বলেন, সবাইকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ পুলিশ সদস্যকে জানাতে হবে, যাতে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়। সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল উরস অনুষ্ঠান সম্পন্ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

হযরত শাহপরান রহ. মাজারের উরস উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে এসএমপি: পুলিশ কমিশনার

প্রকাশের তারিখ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ

featured Image

সিলেটের ঐতিহাসিক হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের বার্ষিক উরস উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

রোববার (১৭ আগস্ট) সিলেটে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ চৌধুরী, বিপিএম।

তিনি বলেন, উরসকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে মাজার এলাকা ও আশপাশে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি নজরদারি চালানো হবে, সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে এবং গুরুত্বপূর্ণ প্রবেশপথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো ভক্তের নিরাপত্তা নিশ্চিত করতে এসএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। উরসকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি মাজার কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উরসে আগত ভক্তদের উদ্দেশ্যে পুলিশ কমিশনার বলেন, সবাইকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ পুলিশ সদস্যকে জানাতে হবে, যাতে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়। সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল উরস অনুষ্ঠান সম্পন্ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x