রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

টাইগারদের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা

মোহাম্মদ হারুন অর রশিদ
সিনিয়র স্টাফ রিপোর্টার , 2 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

টাইগারদের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা
ঠিবঠ

 অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে বিশ্বসেরা অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে পরাজিত করে ঐতিহাসিক সাফল্য অর্জন করে টাইগাররা। দীর্ঘ ২৩ বছর পর অজিদের মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন অনন্য নজির গড়ল বাংলাদেশ।

​বাংলাদেশ দলের স্মরণীয় এই জয়ের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সফরে ছিলেন। জয় নিশ্চিত হওয়ার পরপরই তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে সরাসরি যুক্ত হন এবং দলের সদস্য, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকে দেশের মানুষের পক্ষে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

​অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন:

​অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের নিজেদের মাটিতে এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের।

​খেলোয়াড়দের শক্ত মনোবল, দৃঢ় আত্মবিশ্বাস ও দুর্দান্ত দলগত প্রচেষ্টার মাধ্যমেই এই ঐতিহাসিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

​আশা প্রকাশ করছি, সিরিজের পরবর্তী টেস্টেও বাংলাদেশ একইভাবে পারফর্ম করবে এবং টেস্ট সিরিজ জয়ের এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে।

​উল্লেখ্য, ২০১৭ সালে দেশের মাটিতে মিরপুর টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। তবে এবার র‍্যাংকিংয়ের এক নম্বর দল অজিদের তাদেরই মাটিতে পরাজিত করার মধ্য দিয়ে লাল-সবুজের ক্রিকেট এক নতুন অধ্যায়ে পদার্পণ করল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

টাইগারদের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা

প্রকাশের তারিখ : রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ

featured Image

 অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে বিশ্বসেরা অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে পরাজিত করে ঐতিহাসিক সাফল্য অর্জন করে টাইগাররা। দীর্ঘ ২৩ বছর পর অজিদের মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন অনন্য নজির গড়ল বাংলাদেশ।

​বাংলাদেশ দলের স্মরণীয় এই জয়ের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সফরে ছিলেন। জয় নিশ্চিত হওয়ার পরপরই তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে সরাসরি যুক্ত হন এবং দলের সদস্য, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকে দেশের মানুষের পক্ষে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

​অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন:

​অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের নিজেদের মাটিতে এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের।

​খেলোয়াড়দের শক্ত মনোবল, দৃঢ় আত্মবিশ্বাস ও দুর্দান্ত দলগত প্রচেষ্টার মাধ্যমেই এই ঐতিহাসিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

​আশা প্রকাশ করছি, সিরিজের পরবর্তী টেস্টেও বাংলাদেশ একইভাবে পারফর্ম করবে এবং টেস্ট সিরিজ জয়ের এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে।

​উল্লেখ্য, ২০১৭ সালে দেশের মাটিতে মিরপুর টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। তবে এবার র‍্যাংকিংয়ের এক নম্বর দল অজিদের তাদেরই মাটিতে পরাজিত করার মধ্য দিয়ে লাল-সবুজের ক্রিকেট এক নতুন অধ্যায়ে পদার্পণ করল।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x