প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে ‘কমিউনিটি সহযোগী নির্বাচন, সহায়তা ও লিংকেজ স্থাপন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দিনব্যাপী নবাবগঞ্জ উপজেলা মডেল মসজিদ প্রশিক্ষণ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘সমান আওয়াজ’ প্রকল্পের এরিয়া ম্যানেজার মাহফুজা নাজমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
সমান আওয়াজ’ প্রকল্পের আয়োজনে এবং ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর বাস্তবায়নে আয়োজিত কর্মশালায় নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সিএসও সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও সচেতন ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করা, কমিউনিটি পর্যায়ে সহযোগী নির্বাচন, লিঙ্গসমতা এবং লিংকেজ স্থাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় সমাজ আওয়াজ প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : বুধবার, ১২ আগস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ণ