রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

দিনাজপুরের নবাবগঞ্জে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ

0 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

দিনাজপুরের নবাবগঞ্জে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন ঘটনার স্থিরচিত্রসম্বলিত প্ল্যাকার্ড নিয়ে গণমিছিলে অংশ নেন। মিছিলটি ৭১ মঞ্চ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামের এক ঐতিহাসিক মাইলফলক। শহীদদের আত্মত্যাগকে স্মরণ রেখে একটি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, কোনো অবস্থাতেই স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পুনরুত্থানের সুযোগ দেওয়া যাবে না।

এসময় উপস্থিত ছিলেন  সাবেক উপাজেলা চেয়ারম্যান নূরে আলম সিদ্দিক, উপজেলা জামায়াতের আমির আবুল কাশেম, বিডিপির উপজেলা আহ্বায়ক হুমায়ুন কবির, যুব বিভগের সেলিম রেজা এবং এবি পার্টির নবাবগঞ্জ উপজেলা যুগ্ম সম্পাদক সাইদুর রহমান। এছাড়া ১১ দলীয় জোটের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে। একই সঙ্গে গণতন্ত্র, সুশাসন ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সমাবেশে ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতাকর্মী, আলেম-ওলামা এবং সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দিনাজপুরের নবাবগঞ্জে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ণ

featured Image

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন ঘটনার স্থিরচিত্রসম্বলিত প্ল্যাকার্ড নিয়ে গণমিছিলে অংশ নেন। মিছিলটি ৭১ মঞ্চ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামের এক ঐতিহাসিক মাইলফলক। শহীদদের আত্মত্যাগকে স্মরণ রেখে একটি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, কোনো অবস্থাতেই স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পুনরুত্থানের সুযোগ দেওয়া যাবে না।

এসময় উপস্থিত ছিলেন  সাবেক উপাজেলা চেয়ারম্যান নূরে আলম সিদ্দিক, উপজেলা জামায়াতের আমির আবুল কাশেম, বিডিপির উপজেলা আহ্বায়ক হুমায়ুন কবির, যুব বিভগের সেলিম রেজা এবং এবি পার্টির নবাবগঞ্জ উপজেলা যুগ্ম সম্পাদক সাইদুর রহমান। এছাড়া ১১ দলীয় জোটের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে। একই সঙ্গে গণতন্ত্র, সুশাসন ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সমাবেশে ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতাকর্মী, আলেম-ওলামা এবং সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x