রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স

মোঃ অলিউল ইসলাম মিলন
পিরোজপুর জেলা প্রতিনিধি , 1 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

পিরোজপুরে  ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স

১২ অক্টোবর ২০২৬ তারিখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স’ অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

উক্ত প্রেস কনফারেন্সে পিরোজপুর জেলার পক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ গোলাম রব্বানী। এ ছাড়া উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে খানাভিত্তিক তথ্য সংগ্রহ ও জরিপ কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল ও স্বচ্ছভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সঠিক তথ্য প্রদানের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স

প্রকাশের তারিখ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ণ

featured Image

১২ অক্টোবর ২০২৬ তারিখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স’ অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

উক্ত প্রেস কনফারেন্সে পিরোজপুর জেলার পক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ গোলাম রব্বানী। এ ছাড়া উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে খানাভিত্তিক তথ্য সংগ্রহ ও জরিপ কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল ও স্বচ্ছভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সঠিক তথ্য প্রদানের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x