রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফাহিম হোসেন রিজু
ক্রাইম রিপোর্টার , 0 ফলোয়ার
প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

"ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‌্যালি এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় ঘোড়াঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো আকস্মিক দুর্যোগের সময় সাধারণ মানুষের করণীয় ও জীবন রক্ষার্থে গৃহীত পদক্ষেপগুলো বাস্তব ভিত্তিক মহড়ার মাধ্যমে প্রদর্শন করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ রুবানা তানজিন, সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল আল মামুন কাওছার শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুজন মিয়া এবং উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম।

এছাড়াও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফজাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান ও ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতাউর রহমান সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী এবং নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব ও মহড়া শেষে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দুর্যোগ সম্পূর্ণ প্রতিরোধ করা না গেলেও সঠিক সচেতনতা ও পূর্বপ্রস্তুতির মাধ্যমে এর ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ণ

featured Image

"ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‌্যালি এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় ঘোড়াঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো আকস্মিক দুর্যোগের সময় সাধারণ মানুষের করণীয় ও জীবন রক্ষার্থে গৃহীত পদক্ষেপগুলো বাস্তব ভিত্তিক মহড়ার মাধ্যমে প্রদর্শন করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ রুবানা তানজিন, সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল আল মামুন কাওছার শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুজন মিয়া এবং উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম।

এছাড়াও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফজাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান ও ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতাউর রহমান সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী এবং নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব ও মহড়া শেষে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দুর্যোগ সম্পূর্ণ প্রতিরোধ করা না গেলেও সঠিক সচেতনতা ও পূর্বপ্রস্তুতির মাধ্যমে এর ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x