পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোনার ডাঙ্গিপাড়া এলাকায় হামিদুলকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন—এমন অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে লিখিত প্রতিবাদ জানিয়েছেন ‘সচেতন এলাকাবাসী ও যুবসমাজ’ পরিচয়দানকারী একদল বাসিন্দা।
লিখিত প্রতিবাদে উল্লেখ করা হয়, অতীতে গাঁজাসহ আটক হওয়া এবং পরবর্তীতে জামিনে মুক্তির ঘটনার পরও হামিদুল নিজেকে জনবান্ধব ব্যক্তি হিসেবে উপস্থাপন করে জনপ্রতিনিধি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়া সম্প্রতি সংবাদ সম্মেলন ও বিভিন্ন প্রচারণার মাধ্যমে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জনমত প্রভাবিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন প্রতিবাদকারীরা।
প্রতিবাদকারীদের দাবি, এ ধরনের অভিযোগে বিতর্কিত কাউকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান না এলাকার অনেক বাসিন্দা। এ বিষয়ে তাঁরা প্রশাসন ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ণ