‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মণিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় মণিরামপুর উপজেলা পরিষদের দ্বিতীয় তলার কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের মণিরামপুর উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার,
মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং সাংবাদিক নয়ন রায় সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রেস কনফারেন্সে জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ফ্যামিলি কার্ড কার্যক্রমের অন্যতম লক্ষ্য হলো পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করা এবং তাদের স্বাবলম্বী করে তুলতে সহায়তা করা।
এ সময় দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের উদ্দেশ্য, পদ্ধতি ও বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি কার্যক্রমটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের জন্য পরিবারের সঠিক তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই এবং প্রকৃত উপকারভোগী নির্বাচন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং বাস্তবায়ন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ কার্যক্রম বাস্তবায়নে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ