গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় সোমবার সকাল ১০ টায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের গাবুরা ইউনিট উদ্বোধন উপলক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সিকান্দার হোসেন, হেড অব অ্যাডমিন মেহেদী জামান এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. মোবারক হোসেন, মোঃ শাহাবাজ মল্লিক- সদস্য সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. আকছেদ গাজী।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও নিবিড়ভাবে জড়িত। ধর্মীয় প্রতিষ্ঠানের আঙিনায় গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতিপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা সম্ভব। এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন মো. শরিফুল ইসলাম, মাহফুজ আলম, শহিদুল হকসহ সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের গাবুরা ইউনিটের সকল সদস্য।
ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণের এ উদ্যোগের মাধ্যমে স্থানীয়ভাবে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি পাবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ণ