রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

শিবগঞ্জ সীমান্তে মালিকবিহীন ১২টি চোরাই মোবাইল জব্দ

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১২টি ভারতীয় মোবাইল ফোন আটক করেছে।  গোপন সংবাদের ভিত্তিতে আজ ০১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ০৯:৪০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপি হতে নায়েক সুশীল চাকমা এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৭/১০-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামস্থ পশ্চিম পাড়া অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালীন টহল দল মালিকবিহীন ১২টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়, যার সিজার মূল্য-৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা। বিজিবি’র পক্ষ হতে জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান।

শিবগঞ্জ সীমান্তে মালিকবিহীন ১২টি চোরাই মোবাইল জব্দ