রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

বাহাদুরসাদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে আমজাদ হোসেন পুনর্বহাল

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আমজাদ হোসেনকে দলীয় সিদ্ধান্ত মোতাবেক পুনরায় স্বপদে বহাল করা হয়েছে।দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে পুনর্বহাল করা হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।দলীয় নেতাকর্মীরা জানান, আমজাদ হোসেনকে পুনর্বহালের ফলে ৫নং ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন। 

বাহাদুরসাদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে আমজাদ হোসেন পুনর্বহাল