রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

টেকনাফে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বিজিবি সূত্র জানায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬৪ বিজিবির আওতাধীন হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল হ্নীলা কাস্টমস ঘাটসংলগ্ন শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।অন্যদিকে, একই দিন রাত ২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬৪ বিজিবির আওতাধীন হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল জনৈক লালুর মৎস্যঘের এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় আরও ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।তিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টেকনাফে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার