১২ অক্টোবর ২০২৬ তারিখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স’ অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।উক্ত প্রেস কনফারেন্সে পিরোজপুর জেলার পক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ গোলাম রব্বানী। এ ছাড়া উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।প্রেস কনফারেন্সে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে খানাভিত্তিক তথ্য সংগ্রহ ও জরিপ কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল ও স্বচ্ছভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সঠিক তথ্য প্রদানের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।