আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোনায়েম আকন্দ নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন।গত ২ অক্টোবর ২০২৬, শুক্রবার, ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাদিরপুর পশ্চিমপাড়া গ্রামে তিনি স্থানীয় ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী প্রচারণায় অংশ নেন।এ সময় তার সঙ্গে এলাকার যুবসমাজ, ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা চেয়ারম্যান প্রার্থী মোনায়েম আকন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং স্থানীয় এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন।মোনায়েম আকন্দ মরহুম আজিজুল হক আকন্দ চেয়ারম্যানের পুত্র। তিনি আসন্ন নির্বাচনে ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।