রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

উল্লাপাড়ায় সড়কের পাশের ঝুঁকিপূর্ণ জঙ্গল পরিষ্কার

মোঃ সুজন মিয়া
স্টাফ রিপোর্টার , 0 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

উল্লাপাড়ায় সড়কের পাশের ঝুঁকিপূর্ণ জঙ্গল পরিষ্কার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৪ নম্বর বড়পাঙ্গাসী ইউনিয়নের মোহনপুর থেকে উধুনিয়া সড়কের দুই পাশের ঝুঁকিপূর্ণ জঙ্গল পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে ইউনিয়ন পরিষদ। এতে এলাকাবাসী ও সাধারণ মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।

বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক ও উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াসমিনের নির্দেশনা ও উপস্থিতিতে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সচিবসহ ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা সম্মিলিতভাবে সড়কের দুই পাশের ঝুঁকিপূর্ণ জঙ্গল পরিষ্কারের কাজ সম্পন্ন করেন।

স্থানীয়দের মতে, সড়কের দুই পাশে জঙ্গল থাকায় চলাচলে নানা ধরনের অসুবিধা ও ঝুঁকি তৈরি হতো। জঙ্গল পরিষ্কারের ফলে পথচারী ও যানবাহন চলাচলে সুবিধা হবে এবং সড়কটি আরও নিরাপদ হয়ে উঠবে।

এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার সার্বিক পরিবেশ ও জনসাধারণের চলাচলের নিরাপত্তা আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

উল্লাপাড়ায় সড়কের পাশের ঝুঁকিপূর্ণ জঙ্গল পরিষ্কার

প্রকাশের তারিখ : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ণ

featured Image

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৪ নম্বর বড়পাঙ্গাসী ইউনিয়নের মোহনপুর থেকে উধুনিয়া সড়কের দুই পাশের ঝুঁকিপূর্ণ জঙ্গল পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে ইউনিয়ন পরিষদ। এতে এলাকাবাসী ও সাধারণ মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।

বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক ও উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াসমিনের নির্দেশনা ও উপস্থিতিতে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সচিবসহ ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা সম্মিলিতভাবে সড়কের দুই পাশের ঝুঁকিপূর্ণ জঙ্গল পরিষ্কারের কাজ সম্পন্ন করেন।

স্থানীয়দের মতে, সড়কের দুই পাশে জঙ্গল থাকায় চলাচলে নানা ধরনের অসুবিধা ও ঝুঁকি তৈরি হতো। জঙ্গল পরিষ্কারের ফলে পথচারী ও যানবাহন চলাচলে সুবিধা হবে এবং সড়কটি আরও নিরাপদ হয়ে উঠবে।

এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার সার্বিক পরিবেশ ও জনসাধারণের চলাচলের নিরাপত্তা আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x