রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

চুরি-ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কঠোর নির্দেশ কমিশনার

সিএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আবদুর রহমান মোল্লা
সিনিয়র স্টাফ রিপোর্টার , 4 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সিএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী। তিনি সিএমপির সব সদস্যকে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

সভায় নগরীর চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন সিএমপি কমিশনার। অপরাধ নিয়ন্ত্রণে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

এ সময় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় মনোযোগ দিয়ে শোনেন কমিশনার। উত্থাপিত সমস্যাগুলোর মধ্যে যেগুলো তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য, সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন তিনি।

সভায় দীর্ঘ কর্মজীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএলে গমনকারী এসআই (নিরস্ত্র) উত্তম চক্রবর্তী, এটিএসআই মোঃ ফরিদ উদ্দিন এবং কনস্টেবল/৫৪৬ মোঃ কামাল উদ্দিনকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সিএমপি কমিশনার তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে বিদায় জানান এবং অবসরোত্তর জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

মাসিক কল্যাণ সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সিএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ণ

featured Image

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী। তিনি সিএমপির সব সদস্যকে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

সভায় নগরীর চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন সিএমপি কমিশনার। অপরাধ নিয়ন্ত্রণে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

এ সময় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় মনোযোগ দিয়ে শোনেন কমিশনার। উত্থাপিত সমস্যাগুলোর মধ্যে যেগুলো তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য, সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন তিনি।

সভায় দীর্ঘ কর্মজীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএলে গমনকারী এসআই (নিরস্ত্র) উত্তম চক্রবর্তী, এটিএসআই মোঃ ফরিদ উদ্দিন এবং কনস্টেবল/৫৪৬ মোঃ কামাল উদ্দিনকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সিএমপি কমিশনার তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে বিদায় জানান এবং অবসরোত্তর জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

মাসিক কল্যাণ সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সিএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
0:00 / 0:00
1x