বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পাগলা নৌ পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের পানগাঁও কনটেইনার পোর্টের পাশ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় নিহতের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ধূসর-কালো ফুলহাতা শার্ট। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পাগলা নৌ পুলিশ ফাঁড়ির আইসি মেহেদী মাসুদ জানান, নদীতে মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের খবর দেওয়া হয়েছে। এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ণ