রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

1 ফলোয়ার
প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত সক্রিয় সদস্য ও বাস্তা ইউনিয়ন ছাত্রলীগের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি সারোয়ার আহমেদ তুহিনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দড়িরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর একটি দল এ অভিযান পরিচালনা করে।

ডিবি জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (জেলা ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এবং ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে এসআই মো. তানভীর হোসেন ভূইয়া ও এসআই হারুনুর রশিদসহ ডিবির সদস্যরা অংশ নেন।

গ্রেপ্তার সারোয়ার আহমেদ তুহিন দড়িরগাঁও এলাকার ইমরান আলীর ছেলে। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। মামলা নম্বর-৩৬, তারিখ ১০ জুন ২০২৬। গ্রেপ্তারের পর তাকে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ণ

featured Image

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত সক্রিয় সদস্য ও বাস্তা ইউনিয়ন ছাত্রলীগের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি সারোয়ার আহমেদ তুহিনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দড়িরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর একটি দল এ অভিযান পরিচালনা করে।

ডিবি জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (জেলা ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এবং ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে এসআই মো. তানভীর হোসেন ভূইয়া ও এসআই হারুনুর রশিদসহ ডিবির সদস্যরা অংশ নেন।

গ্রেপ্তার সারোয়ার আহমেদ তুহিন দড়িরগাঁও এলাকার ইমরান আলীর ছেলে। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। মামলা নম্বর-৩৬, তারিখ ১০ জুন ২০২৬। গ্রেপ্তারের পর তাকে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x