উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত সক্রিয় সদস্য ও বাস্তা ইউনিয়ন ছাত্রলীগের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি সারোয়ার আহমেদ তুহিনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দড়িরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর একটি দল এ অভিযান পরিচালনা করে।ডিবি জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (জেলা ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এবং ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে এসআই মো. তানভীর হোসেন ভূইয়া ও এসআই হারুনুর রশিদসহ ডিবির সদস্যরা অংশ নেন।গ্রেপ্তার সারোয়ার আহমেদ তুহিন দড়িরগাঁও এলাকার ইমরান আলীর ছেলে। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। মামলা নম্বর-৩৬, তারিখ ১০ জুন ২০২৬। গ্রেপ্তারের পর তাকে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।