রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

৬৪ দলের বিশ্বকাপ আয়োজন দায়িত্বজ্ঞানহীন: হাভিয়ের তেবাস

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

৬৪ দলের বিশ্বকাপ আয়োজন দায়িত্বজ্ঞানহীন: হাভিয়ের তেবাস
স্প্যানিশ ফুটবল লিগ ‘লা লিগা’র সভাপতি হাভিয়ের তেবাস।

২০৩০ সালে স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া শতবর্ষী বিশ্বকাপ ৬৪ দল নিয়ে করার আলোচনা শুরু করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এমন উদ্যোগকে সম্পূর্ণ ‘দায়িত্বজ্ঞানহীন’ উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। ইতালির বিখ্যাত ক্রীড়া দৈনিক লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তে প্রকাশিত এক সাক্ষাৎকারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোরও কড়া সমালোচনা করেছেন তিনি।

সাক্ষাৎকারে ইনফান্তিনোর মেয়াদের দিকে ইঙ্গিত করে লা লিগা প্রধান বলেন যে এক দশক ধরে ফুটবল বিশ্বের প্রধান সংস্থা পরিচালনা করছেন ইনফান্তিনো এবং যে ব্যবস্থার ওপর ভর করে তিনি ক্ষমতায় রয়েছেন, সেটিতে বড় ধরনের ত্রুটি আছে। অতিরিক্ত ম্যাচের ফলে ঘরোয়া ফুটবলের ক্ষতির দিকটি তুলে ধরে তেবাস জানান যে মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য পুরো ফুটবল শিল্প ধ্বংস করে দেওয়া হচ্ছে, অথচ এই ফুটবলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ফিফা সভাপতি ২০৩০ সালে শতবর্ষী বিশ্বকাপে দলসংখ্যা বাড়িয়ে ৬৪ করার বিষয়ে আলোচনার কথা প্রথম প্রকাশ্যে আনেন। এই ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে মূল আয়োজক হিসেবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো এবং শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে প্যারাগুয়ে, উরুগুয়ে ও আর্জেন্টিনায় একটি করে ম্যাচ হবে। তেবাস আরও যোগ করেন যে আমাদের এখন জাতীয় দলের ম্যাচ কমানো এবং সব স্তরের ঘরোয়া ফুটবলকে সুরক্ষা দেওয়া উচিত।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

৬৪ দলের বিশ্বকাপ আয়োজন দায়িত্বজ্ঞানহীন: হাভিয়ের তেবাস

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ

featured Image

২০৩০ সালে স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া শতবর্ষী বিশ্বকাপ ৬৪ দল নিয়ে করার আলোচনা শুরু করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এমন উদ্যোগকে সম্পূর্ণ ‘দায়িত্বজ্ঞানহীন’ উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। ইতালির বিখ্যাত ক্রীড়া দৈনিক লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তে প্রকাশিত এক সাক্ষাৎকারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোরও কড়া সমালোচনা করেছেন তিনি।

সাক্ষাৎকারে ইনফান্তিনোর মেয়াদের দিকে ইঙ্গিত করে লা লিগা প্রধান বলেন যে এক দশক ধরে ফুটবল বিশ্বের প্রধান সংস্থা পরিচালনা করছেন ইনফান্তিনো এবং যে ব্যবস্থার ওপর ভর করে তিনি ক্ষমতায় রয়েছেন, সেটিতে বড় ধরনের ত্রুটি আছে। অতিরিক্ত ম্যাচের ফলে ঘরোয়া ফুটবলের ক্ষতির দিকটি তুলে ধরে তেবাস জানান যে মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য পুরো ফুটবল শিল্প ধ্বংস করে দেওয়া হচ্ছে, অথচ এই ফুটবলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ফিফা সভাপতি ২০৩০ সালে শতবর্ষী বিশ্বকাপে দলসংখ্যা বাড়িয়ে ৬৪ করার বিষয়ে আলোচনার কথা প্রথম প্রকাশ্যে আনেন। এই ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে মূল আয়োজক হিসেবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো এবং শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে প্যারাগুয়ে, উরুগুয়ে ও আর্জেন্টিনায় একটি করে ম্যাচ হবে। তেবাস আরও যোগ করেন যে আমাদের এখন জাতীয় দলের ম্যাচ কমানো এবং সব স্তরের ঘরোয়া ফুটবলকে সুরক্ষা দেওয়া উচিত।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x