স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলায় ভোটার তালিকা হালনাগাদের সমন্বিত কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে সময়সূচি প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলার সহকারী নির্বাচন কর্মকর্তা তাসমিন আক্তার।
ভোটার তালিকা আইন ২০০৯ অনুযায়ী, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিকেরা এই তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। নতুন ভোটারদের আগামী ৩১ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কার্যালয়ে সশরীরে উপস্থিত হতে হবে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই খসড়া তালিকার ওপর দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন ২৪ আগস্ট পর্যন্ত জমা দেওয়া যাবে। এসব আবেদন ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ণ