লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকসেবনে বাধা দেওয়ায় ষষ্ঠ স্ত্রী মরিয়ম আক্তার তাসফিয়াকে (১৯) নির্মমভাবে পিটিয়ে বাম হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী জহির হোসেনের (২৭) বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সোমবার রাতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রাম থেকে অভিযুক্ত জহিরকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ বছর বয়সী জহিরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তিনি এ পর্যন্ত ছয়টি বিয়ে করেছেন। তবে মাদকাসক্তি ও স্ত্রীদের ওপর নির্যাতনের কারণে আগের পাঁচ স্ত্রী তাকে ছেড়ে চলে যান। ভুক্তভোগী তাসফিয়া চট্টগ্রামের রামগড় উপজেলার বাসিন্দা এবং তাদের পাঁচ মাস বয়সি একটি কন্যাসন্তান রয়েছে।
বর্তমানে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তাসফিয়া জানান, তার স্বামী নিয়মিত মাদকসেবন করতেন এবং প্রায়ই তাকে মারধর করতেন। ঘটনার রাতে জহির গভীর রাতে বাড়ি ফিরলে দেরি হওয়ার কারণ জানতে চান তাসফিয়া। এতে ক্ষিপ্ত হয়ে জহির লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তার বাম হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থান জখম হয়।
এ বিষয়ে রামগঞ্জ থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসলে তদন্ত সাপেক্ষে জহিরকে গ্রেফতার করা হয়। নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতার বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি জানান, অভিযুক্তকে ইতোমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ণ