রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ন্যায্য দাম না পেয়ে সড়কে ডিম ভেঙে খামারিদের অভিনব প্রতিবাদ

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ন্যায্য দাম না পেয়ে সড়কে ডিম ভেঙে খামারিদের অভিনব প্রতিবাদ
শিবপুরের ইটাখোলা হাইওয়ে সড়কে এ মানববন্ধন হয়। ছবি: যুগান্তর

পোলট্রি মুরগি ও ডিমের যথাযথ দাম না পেয়ে নরসিংদীর শিবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন খামারি ও ডিলাররা। পরে ক্ষুব্ধ হয়ে তারা সড়কে ডিম ভেঙে অভিনব প্রতিবাদ জানান। তাদের মূল দাবি, উৎপাদনে যে খরচ হচ্ছে সে অনুযায়ী বাজারে দাম পাওয়া যাচ্ছে না।

মঙ্গলবার দুপুরে শিবপুরের ইটাখোলা হাইওয়ে সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক পোলট্রি খামারি, ডিলার ও ব্যবসায়ী অংশ নেন।

অংশগ্রহণকারীরা পোলট্রি খামার রক্ষা করো, সিন্ডিকেট ধ্বংস করো এবং পোলট্রি খাদ্যের অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ নানা দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। খামারিরা জানান, খাদ্য ও ওষুধের দাম বাড়লেও উৎপাদিত ডিম ও মুরগির ন্যায্যমূল্য মিলছে না।

প্রতিনিয়ত লোকসান গুনতে গুনতে অনেক ক্ষুদ্র ও মাঝারি খামারি খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন বলে তারা উল্লেখ করেন। বাজারে মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট ও করপোরেট প্রতিষ্ঠানের প্রভাবের কারণেই খামারিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ন্যায্য দাম না পেয়ে সড়কে ডিম ভেঙে খামারিদের অভিনব প্রতিবাদ

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ণ

featured Image

পোলট্রি মুরগি ও ডিমের যথাযথ দাম না পেয়ে নরসিংদীর শিবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন খামারি ও ডিলাররা। পরে ক্ষুব্ধ হয়ে তারা সড়কে ডিম ভেঙে অভিনব প্রতিবাদ জানান। তাদের মূল দাবি, উৎপাদনে যে খরচ হচ্ছে সে অনুযায়ী বাজারে দাম পাওয়া যাচ্ছে না।

মঙ্গলবার দুপুরে শিবপুরের ইটাখোলা হাইওয়ে সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক পোলট্রি খামারি, ডিলার ও ব্যবসায়ী অংশ নেন।

অংশগ্রহণকারীরা পোলট্রি খামার রক্ষা করো, সিন্ডিকেট ধ্বংস করো এবং পোলট্রি খাদ্যের অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ নানা দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। খামারিরা জানান, খাদ্য ও ওষুধের দাম বাড়লেও উৎপাদিত ডিম ও মুরগির ন্যায্যমূল্য মিলছে না।

প্রতিনিয়ত লোকসান গুনতে গুনতে অনেক ক্ষুদ্র ও মাঝারি খামারি খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন বলে তারা উল্লেখ করেন। বাজারে মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট ও করপোরেট প্রতিষ্ঠানের প্রভাবের কারণেই খামারিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x