রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

চট্টগ্রামে অপরাধ দমনে সিএমপির কঠোর বার্তা: গাফিলতি সহ্য নয়

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

চট্টগ্রামে অপরাধ দমনে সিএমপির কঠোর বার্তা: গাফিলতি সহ্য নয়
দামপাড়া পুলিশ লাইন্সে মাসিক (জুলাই) কল্যাণ সভায় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এ নির্দেশনা দেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সব ইউনিটকে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে আরও কার্যকর অভিযান পরিচালনার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এই নির্দেশ দেন।

সভায় সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার শওকত আলী বলেন, সিএমপির প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি আরও জোর দিয়ে বলেন যে, দায়িত্ব পালনে কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না। এই সভার ফাঁকেই আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্ব অর্জন করায় সিএমপির কনস্টেবল জাকির হোসেন জনিকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

এ সময় সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে অপরাধ দমনে সিএমপির কঠোর বার্তা: গাফিলতি সহ্য নয়

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ণ

featured Image

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সব ইউনিটকে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে আরও কার্যকর অভিযান পরিচালনার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এই নির্দেশ দেন।

সভায় সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার শওকত আলী বলেন, সিএমপির প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি আরও জোর দিয়ে বলেন যে, দায়িত্ব পালনে কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না। এই সভার ফাঁকেই আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্ব অর্জন করায় সিএমপির কনস্টেবল জাকির হোসেন জনিকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

এ সময় সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x