টাঙ্গাইলের কালিহাতীতে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগে আমির হোসেন নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে কালিহাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে ওই তরুণী প্লাস্টিকের বোতল কুড়াতে বের হলে আমির হোসেন তাকে ফুঁসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। স্থানীয় ইয়ার আলী নামে এক ব্যক্তি ঘটনাটি দেখতে পেয়ে তরুণীর বাবাকে খবর দেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা আমির হোসেনের বাড়ির রান্নাঘরের ভেতর থেকে তরুণীকে উদ্ধার করেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর সোমবার রাতেই এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে কোনো সমাধান না হওয়ায় গভীর রাতে পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী অভিযুক্তকে কালিহাতী থানায় সোপর্দ করেন বলে নিশ্চিত করেছেন থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ণ