রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

তালতলী: উপজেলা পরিষদের সরকারি ব্যাটারি গোপনে বিক্রি

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

তালতলী: উপজেলা পরিষদের সরকারি ব্যাটারি গোপনে বিক্রি

তালতলী উপজেলা পরিষদের ডরমেটরিতে ব্যবহৃত দুটি সরকারি আইপিএসের ব্যাটারি গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগের তীর উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের দিকে। বিষয়টি জানাজানি হওয়ার পর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

জানা গেছে, প্রায় সাত বছর আগে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের জন্য ডরমেটরিতে দুটি বড় ব্যাটারি সম্বলিত একটি আইপিএস স্থাপন করা হয়েছিল। সম্প্রতি ব্যাটারি দুটি অকার্যকর হয়ে পড়লে উপজেলা এলজিইডির প্রকৌশলী কোনো রকম আলোচনা, টেন্ডার বা নিলাম ছাড়াই সেগুলোকে বিক্রি করে দেন বলে অভিযোগ।

অভিযুক্ত প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন অবশ্য দাবি করেছেন, বিক্রি হওয়া পুরোনো ব্যাটারি দুটি আগের উপজেলা প্রকৌশলীর সময়ের ছিল। তিনি জানান, ব্যাটারিগুলো সাত হাজার টাকায় বিক্রি করা হয়েছে এবং বিক্রির টাকা এলজিইডি অফিসের এক কর্মচারীর কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, এগুলো উপজেলা পরিষদের সরকারি সম্পদ। সরকারি নিয়ম অনুসরণ ছাড়া এই সম্পদ বিক্রি করার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং ব্যাটারি বিক্রির বিষয়ে পরিষদের মাসিক সমন্বয় সভায় কোনো সিদ্ধান্ত হয়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

তালতলী: উপজেলা পরিষদের সরকারি ব্যাটারি গোপনে বিক্রি

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ণ

featured Image

তালতলী উপজেলা পরিষদের ডরমেটরিতে ব্যবহৃত দুটি সরকারি আইপিএসের ব্যাটারি গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগের তীর উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের দিকে। বিষয়টি জানাজানি হওয়ার পর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

জানা গেছে, প্রায় সাত বছর আগে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের জন্য ডরমেটরিতে দুটি বড় ব্যাটারি সম্বলিত একটি আইপিএস স্থাপন করা হয়েছিল। সম্প্রতি ব্যাটারি দুটি অকার্যকর হয়ে পড়লে উপজেলা এলজিইডির প্রকৌশলী কোনো রকম আলোচনা, টেন্ডার বা নিলাম ছাড়াই সেগুলোকে বিক্রি করে দেন বলে অভিযোগ।

অভিযুক্ত প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন অবশ্য দাবি করেছেন, বিক্রি হওয়া পুরোনো ব্যাটারি দুটি আগের উপজেলা প্রকৌশলীর সময়ের ছিল। তিনি জানান, ব্যাটারিগুলো সাত হাজার টাকায় বিক্রি করা হয়েছে এবং বিক্রির টাকা এলজিইডি অফিসের এক কর্মচারীর কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, এগুলো উপজেলা পরিষদের সরকারি সম্পদ। সরকারি নিয়ম অনুসরণ ছাড়া এই সম্পদ বিক্রি করার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং ব্যাটারি বিক্রির বিষয়ে পরিষদের মাসিক সমন্বয় সভায় কোনো সিদ্ধান্ত হয়নি।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x