রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

শিক্ষার্থী বিক্ষোভে পুলিশি পদক্ষেপ: মোদিকে ক্ষমা চাওয়ার দাবি রাহুলের

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

শিক্ষার্থী বিক্ষোভে পুলিশি পদক্ষেপ: মোদিকে ক্ষমা চাওয়ার দাবি রাহুলের
ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

দিল্লিতে হাজারো শিক্ষার্থীর সংসদ অভিমুখে মিছিলকে কেন্দ্র করে সোমবার (২১ জুলাই) উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এই ঘটনায় শতাধিক পুলিশ সদস্য এবং ৬০ জনের বেশি বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানা গেছে।

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের দুর্ভোগের প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সোমবারের এই ঘটনাকে শিক্ষার্থীদের ওপর ‘নির্মমতা’ বলে উল্লেখ করেন।

মঙ্গলবার (২১ জুলাই) সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন নীরব? তিনি এই ঘটনার জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি করেন। রাহুল বলেন, প্রধানমন্ত্রীর কথা বলা উচিত এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ধরনের পুলিশি পদক্ষেপ বন্ধ করা উচিত।

রাহুল গান্ধী মঙ্গলবার সকালে বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপ নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি জানান। সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি বলেন, নিজেদের ভবিষ্যৎ নিয়ে ন্যায্য প্রশ্ন তোলার কারণে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সংসদে আলোচনা দাবি করেছেন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়েছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিট প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, প্রধানমন্ত্রী একটি নির্ভুল ও নিরাপদ পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

শিক্ষার্থী বিক্ষোভে পুলিশি পদক্ষেপ: মোদিকে ক্ষমা চাওয়ার দাবি রাহুলের

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ণ

featured Image

দিল্লিতে হাজারো শিক্ষার্থীর সংসদ অভিমুখে মিছিলকে কেন্দ্র করে সোমবার (২১ জুলাই) উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এই ঘটনায় শতাধিক পুলিশ সদস্য এবং ৬০ জনের বেশি বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানা গেছে।

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের দুর্ভোগের প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সোমবারের এই ঘটনাকে শিক্ষার্থীদের ওপর ‘নির্মমতা’ বলে উল্লেখ করেন।

মঙ্গলবার (২১ জুলাই) সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন নীরব? তিনি এই ঘটনার জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি করেন। রাহুল বলেন, প্রধানমন্ত্রীর কথা বলা উচিত এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ধরনের পুলিশি পদক্ষেপ বন্ধ করা উচিত।

রাহুল গান্ধী মঙ্গলবার সকালে বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপ নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি জানান। সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি বলেন, নিজেদের ভবিষ্যৎ নিয়ে ন্যায্য প্রশ্ন তোলার কারণে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সংসদে আলোচনা দাবি করেছেন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়েছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিট প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, প্রধানমন্ত্রী একটি নির্ভুল ও নিরাপদ পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x