রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ট্রাম্পের দাবি: ইরানে আঘাত না হানলে আজ ইসরাইল থাকত না

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ট্রাম্পের দাবি: ইরানে আঘাত না হানলে আজ ইসরাইল থাকত না
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র সঠিক সময়ে পদক্ষেপ নিয়ে ইরানে হামলা না চালালে আজ ইসরাইল বলে কোনো দেশের অস্তিত্ব থাকত না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

ট্রাম্প দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিটি তিনি বাতিল না করলে বহু বছর আগেই ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত। আর তা হলে আজ ইসরাইল মানচিত্র থেকেই মুছে যেত।

নিজের প্রশাসনের প্রথম দিকের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, তৎকালীন বি-২ বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আঘাত হানা হয়েছিল। এই সিদ্ধান্ত না নেওয়া হলে ইরান পারমাণবিক বোমার অধিকারী হতো এবং তার ফলে আজ ইসরাইলকে খুঁজে পাওয়া যেত না।

ট্রাম্পের মতে, ইরানের এই পারমাণবিক শক্তির কারণে শুধু ইসরাইলই নয়, বরং মধ্যপ্রাচ্যের আরও বেশ কয়েকটি দেশ আজ পুরোপুরি নিশ্চিহ্ন বা ধ্বংস হয়ে যেত।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ট্রাম্পের দাবি: ইরানে আঘাত না হানলে আজ ইসরাইল থাকত না

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ণ

featured Image

যুক্তরাষ্ট্র সঠিক সময়ে পদক্ষেপ নিয়ে ইরানে হামলা না চালালে আজ ইসরাইল বলে কোনো দেশের অস্তিত্ব থাকত না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

ট্রাম্প দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিটি তিনি বাতিল না করলে বহু বছর আগেই ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত। আর তা হলে আজ ইসরাইল মানচিত্র থেকেই মুছে যেত।

নিজের প্রশাসনের প্রথম দিকের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, তৎকালীন বি-২ বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আঘাত হানা হয়েছিল। এই সিদ্ধান্ত না নেওয়া হলে ইরান পারমাণবিক বোমার অধিকারী হতো এবং তার ফলে আজ ইসরাইলকে খুঁজে পাওয়া যেত না।

ট্রাম্পের মতে, ইরানের এই পারমাণবিক শক্তির কারণে শুধু ইসরাইলই নয়, বরং মধ্যপ্রাচ্যের আরও বেশ কয়েকটি দেশ আজ পুরোপুরি নিশ্চিহ্ন বা ধ্বংস হয়ে যেত।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x