যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার জেরে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পারাপার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সপ্তাহের শুরুতে সতর্কতা বৃদ্ধির কারণে এই চিত্র দেখা গেছে। ডেটা অ্যানালিটিকস প্রতিষ্ঠান কেপলারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০ জুলাই সোমবার মাত্র চারটি পণ্যবাহী জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে।
অথচ এর আগের দিন সাতটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছিল। সোমবার পারাপার হওয়া চারটি জাহাজের বেশিরভাগই ছিল ইরানি রুটের। এর মধ্যে দুটি ট্যাংকার প্রণালি থেকে বেরিয়ে যায় এবং অপর দুটি প্রবেশ করে।
বেরিয়ে যাওয়া দুটি জাহাজের একটি ছিল পেট্রোকেমিক্যাল বহনকারী ট্যাংকার এবং অন্যটি ছিল সম্পূর্ণ খালি। অন্যদিকে, প্রবেশ করা দুটি জাহাজের মধ্যে একটি বিটুমিন ট্যাংকার ও একটি তেলের ট্যাংকার ছিল। সোমবার কোনো বিশাল আকৃতির অপরিশোধিত তেলবাহী জাহাজ (ভিএলসিসি) বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী ট্যাংকার পার হতে দেখা যায়নি।
এদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) মঙ্গলবার জানিয়েছে যে, তারা একাধিক রিপোর্টের মাধ্যমে জানতে পেরেছে হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার পর থেকেই সতর্কতা আরও বেড়েছে।
গ্রিক শিপিং কোম্পানি ডায়ানাকম ট্যাংকার্স পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, ২০ জুলাই সোমবার ওমান উপকূল দিয়ে যাওয়ার সময় তাদের পরিচালিত দুটি জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া প্রজেক্টাইল আঘাত হেনেছে। এছাড়াও, কৃষ্ণসাগরে রাশিয়ার নভোরোসিয়েস্ক সিপিসি টার্মিনালে তাদের তৃতীয় একটি ট্যাংকারে ড্রোন হামলা চালানো হয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ