রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ আটক ৩

শেখর হালদার
শেখর হালদার ব্যুরো প্রধান, বরিশাল
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ আটক ৩

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠী এলাকায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ ৩ জনকে আটক করা হয়েছে। 

শুক্রবার (৩ জুলাই) ভোর আনুমানিক ৩টার দিকে পিরোজপুর সদর থানা পুলিশের পরিচালিত এ অভিযানে আটক হন— সদর উপজেলার কদমতলা এলাকার মেহেদী হাসান (ওরফে মেহেদী), আল-আমিন শেখ এবং টোনা ইউনিয়নের তেজদাসকাঠী এলাকার আলী হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং ৪৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির উৎস এবং এর সঙ্গে অন্য কোনো অপরাধচক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ আটক ৩

প্রকাশের তারিখ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ণ

featured Image

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠী এলাকায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ ৩ জনকে আটক করা হয়েছে। 

শুক্রবার (৩ জুলাই) ভোর আনুমানিক ৩টার দিকে পিরোজপুর সদর থানা পুলিশের পরিচালিত এ অভিযানে আটক হন— সদর উপজেলার কদমতলা এলাকার মেহেদী হাসান (ওরফে মেহেদী), আল-আমিন শেখ এবং টোনা ইউনিয়নের তেজদাসকাঠী এলাকার আলী হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং ৪৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির উৎস এবং এর সঙ্গে অন্য কোনো অপরাধচক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x