রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

শেখর হালদার

শেখর হালদার

ব্যুরো প্রধান, বরিশাল

যোগদান: 28 জুন, 2026

সুস্থ এবং পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে চান জাহিদুর রহমান মিঠু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ইউপি নির্বাচন পদে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছেন জাহিদুর রহমান মিঠু। আসন্ন সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে  ইউনিয়নের প্রত্যেক সনাতন  ধর্মাবলম্বী মানুষের প্রতি অকৃত্রিম ভালবাসা শ্রদ্ধা এবং ভক্তি রেখে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।গুয়ারেখা ইউনিয়নের সনাতন ধর্মের প্রতিটি মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান নির্ভয়ে পালন করতে পারে তার জন্য তিনি সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন জাহিদুর রহমান মিঠু। তিনি একজন সুস্থ এবং পরিচ্ছন্ন ধারার রাজনীতিতে বিশ্বাসী। তিনি প্রতিটি মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থেকে রাজনীতি করতে চান। পারিবারিক ভাবে জাহিদুর রহমান মিঠু এবং তার পরিবার বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িত।  তার বাবা মৃত মরহুম মাষ্টার হাবিবুর সাহেব ছিলেন গুয়ারেখা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য। তার বোন শামসুন্নাহার কাকলী পিরোজপুর জেলা মহিলা দলের সহ- সভাপতি এবং সাবেক ইউপি সদস্য সংরক্ষিত নারী গুয়ারেখা ইউনিয়ন। জাহিদুর রহমান মিঠু ছিলেন গত সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটি গুয়ারেখা ইউনিয়ন সমন্বয়ক। তিনি ছিলেন গুয়ারেখা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য। সবশেষে জাহিদুর রহমান মিঠু বলেছেন আসন্ন দুর্গা পূজা প্রতিটি সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে নিয়ে আসুক অনাবিল সুখ সমৃদ্ধি আর ঐক্য। 

সুস্থ এবং পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে চান জাহিদুর রহমান মিঠু